নিজস্ব প্রতিবেদক : কাঁঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ আসামীকে গ্রেপ্তার করছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার চেচঁরীরামপুর ইউনিয়ন থেকে ফুলতলা ধাওয়া গ্রামের নয়ন হাওলাদার ও মহিষকান্দী গ্রামের মো. হাসিব খানকে গ্রেপ্তার করা হল।
পরে তাদের স্বীকারউক্তি অনুযায়ী ভান্ডারিয়া, চেঁচরী, কৈখালী, বানাইসহ বিভিন্ন এলাকা থেকে গতকাল দিনব্যাপী কাঁঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মনোতোষ বালা, উত্তম কুমার হালদার, গৌতম কর্মকার ও ফেরদৌস খানকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি অংটি, একটি নাক ফুল, ২টি রুপার চেইন, একটি ব্রেসলাইট ও নগত ৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ২০২৬ ইমরান হোসেনের বাড়িতে চুরি হয়। পরে তার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে গত ৬ জানুয়ারি কাঁঠালিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাসের রায়হান জানান, গ্রেপ্তারকৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।