1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের সাথে জেলার নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে জেলা বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ও ঝালকাঠি ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা এলেন ভুট্টো।

 

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠির দুটি আসনের বিএনপির প্রার্থীর সাথে হাত উঁচিয়ে সমর্থন জানান। একই সাথে বিএনপি প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

 

প্রধান অতিথি বিলকিস জাহান শিরিন বলেন, খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন এতে বিএনপির প্রার্থীদের প্রাথমিক বিজয় হয়েছে। যারা মনোনয়ন পেয়েছেন আপনারা সকল কর্মীদের মূল্যায়ন করবেন।  দলীয় প্রার্থীদের বিজয়ী করতে দলের মধ্যে বিভাজন ভুলে যেতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ না হলে এর ফলাফল নেতিবাচক হবে। প্রতিপক্ষকে কোন ধরনের সুযোগ দেয়া যাবে না। কমিটি নিয়ে বিভক্তি শেষ করতে হবে। বিগত দিনে দলের জন্য যারা মার খেয়েছে রক্ত ঝড়িয়েছে তাদের মূল্যায়ন করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network