1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড অফিস উদ্বোধন  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড অফিস উদ্বোধন 

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের ভীমরুলি বাজারে এই অফিস উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথির হাতে ফুল দিয়ে শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোক বিএনপিতে যোগদান করেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি অচিন্ত এদবর।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজাদুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল।
স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু আহম্মেদ এর সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, কীর্ত্তিপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন তালুকদার, ভীমরুলী ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিঠুন মিস্ত্রী প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ভীমরুলী বাজার কমিটির সভাপতি পুলক হালদার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network