1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার: নাকে রক্তের দাগ, স্বর্ণালংকার উধাও - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার: নাকে রক্তের দাগ, স্বর্ণালংকার উধাও

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে নিখোঁজের প্রায় ৮ ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ থেকে কানের স্বর্ণের দুল ও নাকফুল উধাও থাকায় স্বর্ণালংকারের জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্বজন ও এলাকাবাসী।

সোমবার (২০ জানুয়ারি) রাতে শহরের নতুন চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম নিলুফা ইয়াসমিন (৬০)। তিনি ওই এলাকার প্রয়াত শুক্কুর আলী হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে এশার নামাজ শেষে প্রতিদিনের মতো প্রতিবেশীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন নিলুফা ইয়াসমিন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার ভোররাতে বাড়ির সামনে সুগন্ধা নদীর ঘাটে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের সঙ্গে কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল পাওয়া যায়নি। এছাড়া নাকে রক্তের দাগও দেখা গেছে। স্বজন ও এলাকাবাসীর ধারণা, স্বর্ণালংকার ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network