1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমার সোনা-গহনা টাকা পয়সার লোভ নেই: ইলেন ভুট্টো - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

আমার সোনা-গহনা টাকা পয়সার লোভ নেই: ইলেন ভুট্টো

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠি -২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, আমার স্বামী ভুট্টো’র মৃত্যুর পর আমার কোনো চাওয়া পাওয়া নেই। টাকা পয়সা সোনা গহনার কোনো চাহিদা নেই। আমি জনগনের পাশে থেকে সেবা করতে চাই। বিএনপি ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো জুলুম নির্যাতন হবে না। যদি কেউ এরম কিছু করার চেষ্টা করে সাথে সাথে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের নেতা তারেক রহমানের এব্যাপারে কড়া নির্দেশনা রয়েছে। যারা নেতার নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দল থেকে বহিষ্কার করা হবে।

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলি বাজার কমিটির উদ্যোগে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভীমরুলী বাজার কমিটির অফিসে এই প্রচারণা কাজ শুরু হয়।

প্রচারণা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভীমরুলী বাজার কমিটির সভাপতি পুলক হালদার।

এসময় উপস্থিত ছিলেন কনিকা রানী ঘোস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আহয়বাহক ঝালকাঠি জেলা
কিশোর কান্তি রায়, দিলীপ হালদার, স্বপন হালদার, রামকৃষ্ণ রায়, রিপন হালদার, সুজন হালদার, মিঠুন মিস্ত্রী, অচিন্ত এদবর, সমীর হালদার প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network