1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে ৯৫ বছরেও ভোটের টানে কেন্দ্রে আব্দুল সত্তার গাজী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটিতে ৯৫ বছরেও ভোটের টানে কেন্দ্রে আব্দুল সত্তার গাজী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বয়সের ভারকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ৯৫ বছর বয়সী প্রবীণ ভোটার আবদুল সত্তার গাজী। লাঠিতে ভর করে কেন্দ্র পর্যন্ত এসে ভোট দিয়েছেন তিনি।

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নলছিটি উপজেলার মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের সহায়তায় উপস্থিত হন সত্তার গাজী।

 

বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেওয়ার আগ্রহে কোনো ঘাটতি ছিল না তার। কেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা তাকে সহায়তা করেন।

 

ভোট দিয়ে বের হয়ে সত্তার গাজী বলেন, শান্তি শৃঙ্খলাভাবে আমি আমার নিজের ভোট প্রয়োগ করেছি। দীর্ঘদিন পরে এরকম নির্বাচন হয়েছে সেটাতে আমি অনেক খুশি।

স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপকালে তারা জানান, তার মতো প্রবীণ মানুষ লাঠিতে ভর করে ভোট দিতে আসায় কেন্দ্রের পরিবেশে উৎসাহ তৈরি হয়েছে। অনেক তরুণ ভোটারও তার এই দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছেন।

 

এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের ভোটদানে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। সত্তার গাজীর মতো প্রবীণ ভোটারের উপস্থিতি এটা প্রশংসনীয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network