1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে জামায়াত সমর্থকদের ওপর হামলা, আহত ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে জামায়াত সমর্থকদের ওপর হামলা, আহত ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি-১ আসনের জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ড. ফয়জুল হকের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় জামায়াতের তিন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে রাজাপুর উপজেলার আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

‎আহতরা হলেন—জাহিদ, প্রার্থীর ব্যক্তিগত সহকারী (পিএস) খায়রুল এবং কর্মী সাইফুল। তারা দুইজন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আর গুরুতর আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগের খবর পেয়ে ড. ফয়জুল হক কয়েকজন সমর্থককে নিয়ে আদাখোলা স্কুল কেন্দ্রে যান। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ করা হয়, কেন্দ্রে প্রবেশের সময় তাকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি করা হয় এবং একপর্যায়ে লাঞ্ছিত করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার পিএসসহ কয়েকজন সমর্থক মারধরের শিকার হন।
‎
‎ড. ফয়জুল হক অভিযোগ করেন, বিএনপির সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছেন। তিনি বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমার কর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের হাতে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
‎
ঘটনার পর সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিরা কোন দলের এবং হামলায় কারা জড়িত—এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম।
‎
তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network