1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে ভূমি জরিপ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটিতে ভূমি জরিপ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলায় ভূমি জরিপের কর্মকর্তাদের অনিয়ম ও ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতির ভূমি জরিপের আওতায় নলছিটি উপজেলা দপদপিয়া ইউনিয়নের ১২৯ চর দপদপিয়া মৌজায় কর্মরত কর্মকর্তাদের ব্যাপক অনিয়ম ও ঘুষ, দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। জরিপের কাজে সংশ্লিষ্টরা প্রতি শতাংশ জমিতে ৩ থেকে ৫ হাজার টাকা দাবি করছে।

 

দপদিয়া এলাকার শহিদুল ইসলাম বলেন, জরিপ কাজে নিয়োজিত সার্ভেয়ার জনি মোল্লা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন।আমি টাকা দিতে রাজি হইনি এরজন্য আমাকে হয়রানি করেছে।

 

অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন বখতিয়ার অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিস্ট আমলে এরকম ঘুষ বানিজ্য চলেছে। এখন নতুন বাংলাদেশে এটা কাম্য না। আমরা এরকম সার্ভেয়ারদের অপসারণ চাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার জনি মোল্লাকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় কোন কোন মন্তব্য পাওয়া যায়নি।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network