1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির রাজাপুরে ‘চাঁদা না দেওয়ায়’ ব্যাবসায়ীকে মারধর ও হুমকি’র অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠির রাজাপুরে ‘চাঁদা না দেওয়ায়’ ব্যাবসায়ীকে মারধর ও হুমকি’র অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:  ঝালকাঠির রাজাপুর চাঁদা না দেওয়ায় আল-আমীন (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে মারধর ও হাত কেটে নেয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাওদুদ সিকদার ওরফে মনু সিকদারের বিরুদ্ধে।
এ ঘটনায় রবিবার রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আল-আমীন। আল-আমীন উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৈকাঠী এলাকার মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি নৈকাঠি বাজারে কাঁচামাল (সবজি ও তরকারির)ব্যাবসা করে।
সংবাদ সম্মেলনে আল আমীন অভিযোগ করে জানায়, আনুমানিক পাঁচ মাস আগে মাওদুদ সিকদার আমাকে নৈকাঠি বাজারের হিন্দুপাড়ার রাস্তায় ডেকে নিয়ে বলে “আমাকে বিশ হাজার টাকা দিবি” আমার টাকা লাগবে। বাজারে ব্যাবসা করতে হলে আমাকে টাকা দিতে হবে। আমি নিরুপায় হয়ে তাকে দশ হাজার টাকা দেই। টাকা পেয়ে কিছু দিন থেমে থাকলেও গত ৩ মার্চ সন্ধায় আমার কাছে পুনরায় দশ হাজার টাকা দাবি করে মাওদুদ সিকদার। টাকা দিতে পারব’না বলে জানালে মাওদুদ সিকদার আমাকে বিভিন্ন হুমকি দেয়।
৪ মার্চ বেলা সাড়ে ১১ টায় মাওদুদ সিকদার বাজারে এসে আমাকে বেধরক মারধর করে এবং সন্ধা সাড়ে সাতটায় টায় দিকে আমার ও আমার ভাই শহিদুলের ওপর দলবল নিয়ে হামলা চালায়।
এ সময় কোনো মতে প্রাণে বেঁচে গেলেও আবার দেশীয় অস্ত্র সস্ত্র সহ দলবল নিয়ে মাওদুদ সিকদার আমাদের বাড়ীতে গিয়ে আমাদের না পেয়ে হাত কেটে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। ইতিপূর্বে মাওদুদ সিকদার ও তার বাহিনী অনেক মানুষের নিকট থেকে চাঁদা আদায় করলেও তাদের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছে না।
এ বিষয়ে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আল-আমীন।
এ বিষয়ে জানার জন্য মাওদুদ সিকদার মনু’র ব্যাবহারিত ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network