1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির রাজাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে চশমার দোকানে প্রেমিকের ‘দা’ নিয়ে হামলা : লেন্স পাল্টানো নিয়ে তুলকালাম রাঙ্গাবালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কুয়াকাটায় ইয়াবা সেবনকালে ভিডিওতে ধরা খেলেন মৎস্যজীবী দল নেতা ১৬ বিঘা জমিতে আবাদ : পানির ভয়াবহ সংকটে কলাপাড়ার ধান চাষিরা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি : বরিশালের দায়িত্বে হাফিজ উদ্দিন আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম, পিলারের কাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী গৌরনদীতে টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা

ঝালকাঠির রাজাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তাব্য রাখেন,সভার সভাপতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেরুন্‌নেছা পাপড়ি,ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার কামাল,সাংবাদিক রহিম রেজা প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)শফিউল বাশার।

 

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নির্বাহী সদস্য এম খায়রুল ইসলাম পলাশ সহ স্কাউট, ফায়ার সার্ভিস এর সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ সমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করতে পারলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

 

আলোচনা সভা শেষে দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের উপর একটি বাস্তবমুখী মহড়া প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

উপজেলা প্রশাসন জানায়, দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদার করতেই দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network