1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট সওদাগারবাড়ী নূরানী হাফিজি মাদ্রাসার উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার হদুয়া দরবার শরীফের তৃতীয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

মোয়াজ্জেম হোসেন সওদাগরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক সিকদার, মোল্লারহাট জেড এ ডিগ্রি ভুট্টা কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, মোল্লারহাট সওদাগারবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান, মাদ্রাসার দাতা সদস্য হুমায়ুন সওদাগর এবং মোল্লারহাট গার্লস স্কুলের সাবেক শিক্ষক আব্দুল হামিদ মাস্টার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ কারী মোঃ মাহমুদুল হাসান।

আলোচনায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে কোরআন তিলাওয়াত ও এর শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। নতুন প্রজন্মের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network