1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে কৃষকদল নেতার মাছের ঘেরে বিষ, ৫ লাখ টাকার ক্ষতি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে কৃষকদল নেতার মাছের ঘেরে বিষ, ৫ লাখ টাকার ক্ষতি

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠিঃ ঝালকাঠিতে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি সরকারি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় জোরপূর্বক তার কাছ থেকে পুকুরটি দখল করা হয়। পরবর্তীতে ৫ আগস্টের পর তিনি পুনরায় সেখানে মাছ চাষ শুরু করেন।

 

তিনি আরও বলেন, কিছুদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যায়। এ বিষয়ে তিনি প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরে থাকা সব মাছ মরে ভেসে ওঠে, যার আর্থিক ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

 

ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তাকে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়ে বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network