1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সম্প্রীতির নলছিটি :বাস্তবতা ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

সম্প্রীতির নলছিটি :বাস্তবতা ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপ

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি- এ শ্লোগানকে সামনে রেখে সম্প্রীতির নলছিটি :বাস্তবতা ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপ ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাব মিলনায়তনে রোববার(২৯ মার্চ)সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

 

পিস ফ্যাসিলিটেটর ( পিএফজি) নলছিটি’র আয়োজনে অনুষ্ঠানে পিএফজি নলছিটি উপজেলা কোঅডিনেটর মো:খলিলুর রহমান মৃধা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিএফজি নলছিটি এম্বাসেডর এডভোকেট আনিসুর রহমান খান হেলাল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুনীতি বিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম বাহার,সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাসার,স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না,দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের প্রজেক্ট কোঅডিনেটর হাদি উজ্জামান সুজন,ভলান্টারি অব নলছিটি’র আহবায়ক মো:সাহাদাত হোসেন ফকির, সুশীল সমাজের প্রতিনিধি মাসুমা হাদী প্রমূখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজ এর প্রভাষক মল্লিক মনিরুজ্জামান মনির।এ ছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,ইয়ুথ লিডার, নারী নেত্রী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় আন্ত:ধর্মীয় সংলাপ, সমাজের দ্বন্দ, কলহ, সংঘাত তুলে ধরে তা নিরসনে সৌহার্দ সম্প্রীতির নলছিটি গড়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network