1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে 'পরিচালনা কমিটি' গঠন   - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘পরিচালনা কমিটি’ গঠন  

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : বরিশালের লাহারহাটে মানতা মৎসজীবী জীবনমান উন্নয়নে ‘মানতা পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জসিম সরদার এবং সাধারণ সম্পাদক পদে আবুল সরদার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের লাহারহাট এলাকায় এক নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।
পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল ও দি এশিয়া ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লাহারহাট, চরবাড়িয়া ও তালতলি এলাকার মানতা জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন। আয়োজক সংস্থা ইয়ুথনেট গ্লোবালের তথ্য অনুযায়ী, প্রায় ২০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেন।
এই নির্বাচনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন আক্রান্ত মানতা জনগোষ্ঠীর সদস্যরা নিজেরাই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন, যা তাদের সামাজিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মানতা পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি জসিম সরদার বলেন, “দীর্ঘদিন পর আমাদের সম্প্রদায়ে এমন একটি অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হয়েছে। আমি সবার সহযোগিতায় মানতা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চাই।”
ইয়ুথনেট গ্লোবাল’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ জানান, দীর্ঘদিন ধরে নদীনির্ভর ও ভাসমান জীবনযাপনের কারণে মানতা জনগোষ্ঠীর একটি বড় অংশ নাগরিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। অনেক ক্ষেত্রে জাতীয় বা স্থানীয় নির্বাচনে প্রার্থীদের উপস্থিতিও ছিল সীমিত।
ইয়ুথনেট গ্লোবাল এর নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান জানান, এক দশকের বেশি সময় ধরে তারা মানতা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এর ধারাবাহিকতায় ‘মানতা কানেক্ট’ প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।
যার মাধ্যমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল শিক্ষা ও ই-হেলথ সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সেবায় তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় বাড়ানোর কাজ চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network