1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মোনাজাত  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মোনাজাত 

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা: এস এম  জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) মনোনীত হওয়ায় ঝালকাঠিতে শোকরানা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার বাদ আছর ঝালকাঠি কোর্ট মসজিদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার এনামুল হক এলিনের আয়োজনে বিএনপ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে

উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক আজাদুর রহমান আজাদ,  বিএনপি নেতা এডভোকেট মাহেব হোসেন, মোঃ শাহ আলম মল্লিক প্রমুখ।

কোর্ট মসজিদের ইমাম প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকো, বেগম খালেদা ও জিয়াউর রহমানসহ দেশবাসীর জন্য দোয়া করেন। দোয়া মসজিদের সাধারণ মুসল্লি ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network