1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত মধু গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলতি বছরেই শুরু বরিশাল সরকারি মহিলা পলিটেকনিকে শিক্ষা কার্যক্রম!   কলাপাড়ায় দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু  কলাপাড়ায় রহমতপুর খালে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু কলাপাড়ায় ২৬ বস্তা জেলে চাল উদ্ধারের ঘটনায় মামলা শাহ্ মাহমুদিয়া কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত মধু গ্রেপ্তার বানারীপাড়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা ক্যাম্প ঠিকাদারের বিল দ্রুত ছাড়ের তদবির, চেয়ার ছুড়ে মারার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে বানারীপাড়ায় হাতে মেহেদীর রঙ না মুছতেই নববধূর রহস্যজনক মৃত্যু !  হানি ট্র্যাপ মামলার আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড় পরে মানববন্ধন

বরিশালে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত মধু গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শহরের পলাশপুরে আধিপত্য ও মাদক নিয়ে বিরোধে বাবু নামক যুবককে কুপিয়ে হত্যার মূলহোতা হৃদয় সরদার ওরফে মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের তিনদিনের মাথায় সোমবার (১৮ মে) শহরের ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, পলাশপুরে বাবু হত্যাকান্ডে পঁচিশোর্ধ্ব হৃদয় ওরফে মধু নেতৃত্ব দিয়েছেন। ঘটনাস্থলের আশপাশ থেকে সংরক্ষণ করা ভিডিওতে তাকেসহ বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যেকার দুজন মধুর সহযোগীকে শুক্রবার ঘটনার দিনই আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, শুক্রবার (১৫ মে) ফজরের নামাজের কিছুক্ষণ পরেই শহরের পলাশপুর তিন রাস্তার মোড়ে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যা করা হয়, যার নেতৃত্ব দেন হৃদয় সরদার ওরফে টোকাই মধু। এই ঘটনায় ওই দিনই মধুর দুই সহযোগীকে পুলিশ আটক করে। তবে মধুসহ অধিকাংশ পলাতক ছিলেন।

রোববার রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে শহরের ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালী এলাকার আরিফ সরদারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই আরিফ সরদার সম্পর্কে মধুর চাচা বলে জানিয়েছে পুলিশ।

কাউনিয়া থানা পুলিশের সহকারি কমিশনার প্রদীপ কুমার জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মধু ব্যাপক তথ্য দিয়েছেন। আপাতত তাকে থানা হেফাজতে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পুরো ঘটনায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মিডিয়ার কাছে বিস্তারিত তুলে ধরবেন মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network