বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব কেদারপুর গ্রাম থেকে মো. আলাউদ্দিন খান (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। তিনি মো. আফসার উদ্দিনের ছেলে এবং কেদারপুর ইউনিয়নের পূর্ব কেদারপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব কেদারপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের জনতার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ...
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব কেদারপুর গ্রাম থেকে মো. আলাউদ্দিন খান (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। তিনি মো. আফসার উদ্দিনের ছেলে এবং কেদারপুর ইউনিয়নের পূর্ব কেদারপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব কেদারপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের জনতার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে বাবুগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা তৎপর রয়েছি।