1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেশে ডেঙ্গু ঝুঁকি বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৯০ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

দেশে ডেঙ্গু ঝুঁকি বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৯০

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও হানা দিয়েছে ডেঙ্গু মশাবাহিত রোগ। সাম্প্রতিক কয়েক দিন থেকেই ডেঙ্গুতে কম বেশি প্রাণহানি ঘটছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

 

চলতি বছরে রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর তথ্যনুযায়, “গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

 

অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জনসহ চট্টগ্রাম বিভাগে ৩৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১, খুলনা বিভাগে ২২, রাজশাহী বিভাগে ৭, ময়মনসিংহ বিভাগে ৬ ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে (৫ জন করে মোট ১০ জন)।

 

এছাড়াও উল্লেখিত সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন ছাড়াও চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৩ জন করে মোট ৬ জন, বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network