1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সামান্য বৃষ্টিতেই উঠে গেল ঝালকাঠি পৌর শহরের নতুন সড়কের সিলকোট, কাজের মান নিয়ে প্রশ্ন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা : তথ্যমন্ত্রী আগৈলঝাড়ায় মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা : গ্রেপ্তার আতঙ্কে গ্রামশূন্য বরিশাল বিভাগে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা, ১৪ জেলায় বন্যা সতর্কতা আগৈলঝাড়া থানায় হামলা : দুই সাংবাদিক নেতার বিরুদ্ধে পুলিশের মামলা, বিএমএসএফ’র উদ্বেগ সামান্য বৃষ্টিতেই উঠে গেল ঝালকাঠি পৌর শহরের নতুন সড়কের সিলকোট, কাজের মান নিয়ে প্রশ্ন বাবুগঞ্জে ভাইরাল জরাজীর্ণ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও আলী সুজা, তাৎক্ষণিক মেরামত ও নতুন ভবনের আশ্বাস ভাণ্ডারিয়ায় জুয়া খেলারত অবস্থায় চারজন গ্রেফতার সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  কাশিমপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন কাউখালীত সেতু নির্মাণ লক্ষ্যে নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

সামান্য বৃষ্টিতেই উঠে গেল ঝালকাঠি পৌর শহরের নতুন সড়কের সিলকোট, কাজের মান নিয়ে প্রশ্ন

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
মাসুম খান, ঝালকাঠি প্রতিবেদক : সামান্য বৃষ্টিতেই ঝালকাঠি পৌর শহরের কয়েকটি সড়কে সম্প্রতি দেওয়া সিলকোট উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে যানবাহন চলাচল ও পথচারীদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি সড়ক সংস্কারকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে পৌর শহরের তিনটি সড়কে সিলকোটের কাজ করা হয়। এর মধ্যে ফায়ার সার্ভিস থেকে কলেজ মোড় সড়ক এবং কামারপট্টি থেকে কলেজ খেয়াঘাট সড়কের বিভিন্ন অংশে বৃষ্টির পরই নতুন সিলকোট উঠে যাওয়ার ঘটনা দেখা গেছে। কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং বিটুমিন যথাযথ অনুপাতে প্রয়োগ না করায় সামান্য বৃষ্টিতেই পিচ উঠে যাচ্ছে। তাঁদের দাবি, মাত্র ১৫ দিন আগে কাজ শুরু হলেও শুরু থেকেই কাজে অনিয়ম ছিল। ফলে সরকারি অর্থ ব্যয়ের যথাযথ ব্যবহার ও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের পাশাপাশি সংশ্লিষ্ট কাজের মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রেজভী গণমাধ্যমকে বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমেই সংস্কার করে দেওয়া হবে।
এদিকে, সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাঁদের মতে, জনগণের করের অর্থে পরিচালিত উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করা না হলে এমন দুর্ভোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network