1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নকলের সুযোগ না দেওয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর, টিয়ারশেল নিক্ষেপ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

নকলের সুযোগ না দেওয়ায় চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর, টিয়ারশেল নিক্ষেপ

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না দেওয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কলেজ কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদার সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে খবর পেয়ে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করছে বলে জানিয়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থান বিরাজ করছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
১১জুলাই শনিবার দুপুরে উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ (এইচএসসি পরীক্ষা কেন্দ্রে) এ ঘটনা ঘটে।
ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানান, শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চরফ্যাশন সরকারি কলেজের পরীক্ষার্থীরা ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
তিনি অভিযোগ করেন, পরীক্ষার প্রশ্ন অধিকাংশ পরীক্ষার্থীর প্রস্তুতির সঙ্গে না মেলায় এবং কক্ষ পরিদর্শকদের কাছ থেকে কোনো ধরনের অনৈতিক সহযোগিতা না পাওয়ায় পরীক্ষা শেষে চরফ্যাশন সরকারি কলেজের একদল পরীক্ষার্থী কলেজে হামলা চালায়। তারা কলেজের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভবনের জানালা-কপাট ভাঙচুর করে। তবে এই ঘটনায় আনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, ঘটনার খবর পেয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেই।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, একদল পরীক্ষার্থী ফাতেমা মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে হামলা চালাচ্ছে—এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলেও তা সম্ভব না হওয়ায় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network