1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সামান্য বৃষ্টিতেই উঠে গেল ঝালকাঠি পৌর শহরের নতুন সড়কের সিলকোট, কাজের মান নিয়ে প্রশ্ন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে একই নামে ভুল মানুষ গ্রেফতার, ২০ দিন পর কারামুক্ত পিরোজপুরে ডেঙ্গুর দাপট, আক্রান্ত প্রায় ২ হাজার আসিম মুনিরের হাতে সর্বময় ক্ষমতা, কোন পথে পাকিস্তানের সশস্ত্র বাহিনী উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিক কাউন্সিল-সভাপতি মোবারক,সম্পাদক খলিলুর রহমান চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার বানারীপাড়ায় সন্ধ্যা নদী গর্ভে বিলীণের পথে বৈদ্যুতিক টাওয়ার : অন্ধকারে নিমজ্জিত হবেন লাখো মানুষ বানারীপাড়ায় সেবা সংঘ ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: ইউএনও’র কাছে বিচারের দাবি রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

সামান্য বৃষ্টিতেই উঠে গেল ঝালকাঠি পৌর শহরের নতুন সড়কের সিলকোট, কাজের মান নিয়ে প্রশ্ন

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
মাসুম খান, ঝালকাঠি প্রতিবেদক : সামান্য বৃষ্টিতেই ঝালকাঠি পৌর শহরের কয়েকটি সড়কে সম্প্রতি দেওয়া সিলকোট উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে যানবাহন চলাচল ও পথচারীদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি সড়ক সংস্কারকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে পৌর শহরের তিনটি সড়কে সিলকোটের কাজ করা হয়। এর মধ্যে ফায়ার সার্ভিস থেকে কলেজ মোড় সড়ক এবং কামারপট্টি থেকে কলেজ খেয়াঘাট সড়কের বিভিন্ন অংশে বৃষ্টির পরই নতুন সিলকোট উঠে যাওয়ার ঘটনা দেখা গেছে। কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং বিটুমিন যথাযথ অনুপাতে প্রয়োগ না করায় সামান্য বৃষ্টিতেই পিচ উঠে যাচ্ছে। তাঁদের দাবি, মাত্র ১৫ দিন আগে কাজ শুরু হলেও শুরু থেকেই কাজে অনিয়ম ছিল। ফলে সরকারি অর্থ ব্যয়ের যথাযথ ব্যবহার ও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের পাশাপাশি সংশ্লিষ্ট কাজের মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রেজভী গণমাধ্যমকে বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমেই সংস্কার করে দেওয়া হবে।
এদিকে, সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাঁদের মতে, জনগণের করের অর্থে পরিচালিত উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করা না হলে এমন দুর্ভোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network