1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বই পড়ে পুরস্কার পেল ব‌রিশা‌লের ২৭৭৬ শিক্ষার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

বই পড়ে পুরস্কার পেল ব‌রিশা‌লের ২৭৭৬ শিক্ষার্থী

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ডেস্ক সংবাদ : বরিশালে বই পড়ায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নানা ক্যাটাগরিতে নগরীর ৩৫টি বিদ্যালয়ের ২ হাজার ৭৭৬ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে আজ শুক্রবার নগরের শিল্পকলা একাডেমিতে এ পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন গুণীজনেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো. ওবায়দুল্লাহ। স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার এটাই উপযুক্ত সময়। তিনি শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার বলেন, বই পড়েও নতুন দেশ, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) উপপরিচালক (বরিশাল অঞ্চল) মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, চরিত্র গঠন, মূল্যবোধের বিকাশ এবং জ্ঞান-প্রজ্ঞায় সমৃদ্ধ হতে নিয়মিত ভালো বই পড়ার কোনো বিকল্প নেই।

এভারেস্ট বিজয়ী পর্বতারোহী এম. এ মুহিত বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই একটি ‘এভারেস্ট’ অর্থাৎ একটি স্বপ্ন রয়েছে। অধ্যবসায়ের মাধ্যমে সেই স্বপ্ন জয় করা সম্ভব।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আ. জব্বার, বরিশাল পিটিআই এর সুপারিনটেনডেন্ট শিরীন শবনম, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, গ্রামীণফোন লিমিটেডের বরিশাল অঞ্চলের রিজিওনাল হেড মো. শাহিনুর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।

প্রসঙ্গত, দিনব্যাপী এই উৎসবে ৩৫টি স্কুলের মোট ২ হাজার ৭৭৬ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ২০৩৭ জন ‘শুভেচ্ছা’, ৬৯০ জন ‘অভিনন্দন’ এবং ৪৯ জন ‘সেরা পাঠক’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network