1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় আমৃত্যু সংগ্রামী এক মায়া রাণী দাসের গল্প জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

বরিশালে বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আয়োজনে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে  নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল আমীন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস।

যুগ্ম আহবায়ক হারুন-অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল জব্বার শিকদার, মাহাবুবুল আলম বাবুল, তুহিন পন্ডিত, আব্দুল হক শিকদার, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, কাজী মো. জাহাঙ্গীর হোসেন চান্দু, খোকন মুন্সী প্রমুখ।

সমাবেশে বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেয়ার আহবান জানিয়ে বলেন, যারা পদপদবি পায়নি তারা ক্ষোভের বশীভূত হয়ে নতুন কমিটির বিরুদ্ধে বিষোদগার করছেন এবং নেতাদেরকে জামায়াতের ট্যাগ লাগানোর চেষ্টা করছেন। বক্তারা আরো বলেন, পদপ্রাপ্ত এবং পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে একটি সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে বরিশাল সদর উপজেলা বিএনপি কাজ করে যাবে।

শেষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network