1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদী উপজেলায় খাল খননে কৃষি, মৎস্য ও পরিবেশের নতুন সম্ভাবনা আগৈলঝাড়ায় জমিজমা বিরোধের জেরে মা-মেয়েকে মারধর দশমিনায় এইচএসসি কেন্দ্র হল সুপারের বিরুদ্ধে এমসিকিউ পূরনের অভিযোগ কলাপাড়ায় ধরা পড়েছে ২৬ কেজির ভোল মাছ, বিক্রি ৩৫ হাজার টাকা খাল খনন ছাড়াই ফেরত গেল বরিশাল সদর উপজেলার আড়াই কোটি টাকার বরাদ্দ! দক্ষিণ আফ্রিকায় হার্ট অ্যাটাকে বাবুগঞ্জের প্রবাসী যুবকের মৃত্যু বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লালমোহনে পরকীয়ার অভিযোগে পদ হারালেন ছাত্রদল নেতা বাবুগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ : চার মাস পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কুয়াকাটা ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কুয়াকাটা ভ্রমণে গিয়ে পটুয়াখালীর সদর উপজেলার শিয়ালী এলাকায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাওলাদার (২৩) নামে এক পর্যটক নিহত হয়েছেন।

 

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জাহিদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তিনি মৃত শাহিন হাওলাদারের ছেলে। শিবচর শহরে তিনি একটি ফলের দোকান পরিচালনা করতেন।

 

নিহতের বন্ধু রিফাত জানান, ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কুয়াকাটা ভ্রমণে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে তারা কুয়াকাটায় পৌঁছান। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ফেরার পথে পটুয়াখালী শহর অতিক্রম করে শিয়ালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে কুয়াকাটাগামী গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস জাহিদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network