1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় ভাড়া বাসা থেকে পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
বরগুনায় বাড়ছে ডেঙ্গু, ১৪ দিনে আক্রান্ত ১৮৭ বরিশালে নারী ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা, স্বামী গ্রেপ্তার বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব বরগুনায় ভাড়া বাসা থেকে পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক কীর্ত্তিপাশায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা পৈতৃক সম্পত্তির বিরোধে বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা ও মারধর গলাচিপায় পথের অভাবে থমকে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার আলো বাউফলে খাস জমিতে মহিষ চড়াতে চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মানবতার সেবায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিল হারুন মোল্লা ফাউন্ডেশন

বরগুনায় ভাড়া বাসা থেকে পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলী উপজেলার একটি ভাড়া বাসা থেকে পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাবতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরগুনা সদর উপজেলার হৃদয় মোল্লা, কেওড়াবুনিয়া এলাকার মো. জামাল, আংগারপাড়া এলাকার লিমন সিকদার, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অনিক এবং নড়াইলের জিহাদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই থেকে তিন মাস আগে গাবতলী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন লিমন সিকদার। তিন-চার দিন আগে সেখানে যান হৃদয় মোল্লা। পরে বরগুনাসহ বিভিন্ন এলাকা থেকে আরও তিন যুবক ওই বাসায় আসেন।

তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে বুধবার সকালে স্থানীয় কয়েকজন ওই বাসায় গিয়ে তল্লাশি চালান। এ সময় একটি পিস্তল দেখতে পেয়ে তারা পাঁচ যুবককে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তালতলী থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বুধবার তালতলীতে বিএনপির দুটি সমাবেশ ছিল। ওই সমাবেশকে কেন্দ্র করে পুলিশের একাধিক টিম সক্রিয় অবস্থানে ছিল। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ ৫ জনকে আটক করা হয়েছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network