1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন বরিশালের কামরুজ্জামান দুলাল - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের বাধায় যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ ‘জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি’ নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী শেবাচিম হাসপাতালে সন্তান জন্মের পর আইসিইউ না পেয়ে প্রসূতির মৃত্যু বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ গলাচিপায় তদন্ত রিপোর্টে কালক্ষেপণের অভিযোগ, বাবার আকুতি বরিশাল টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়মের অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে খুব বেশি দেরি হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নির্বাহী সচিব পদে নিয়োগ পেয়েছেন বরিশালের কামরুজ্জামান দুলাল

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল)-কে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইনের ২০১৯ এর ধারা ১২ (২) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী কর্তৃক গত ২৩ জুলাই স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এই নিয়োগ কার্যকর হবে।

উল্লেখ্য, কামরুজ্জামান দুলাল কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি। তার আগের কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় দপ্তর সম্পাদক ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network