1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের বাধায় যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ ‘জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি’ নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী শেবাচিম হাসপাতালে সন্তান জন্মের পর আইসিইউ না পেয়ে প্রসূতির মৃত্যু বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ গলাচিপায় তদন্ত রিপোর্টে কালক্ষেপণের অভিযোগ, বাবার আকুতি বরিশাল টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়মের অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে খুব বেশি দেরি হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রেমের সম্পর্কে পরিবারের অমতে ভালোবাসার মানুষ প্রেমিক রিফাত ঘরামীর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করার স্বপ্ন দেখেছিলো কিশোরী লাবনী আক্তার (১৬)। কিন্তু সেই স্বপ্নের সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র নয় মাসের মধ্যে শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষপানের পর মৃত্যুর কোলে ঢলে পরেছে লাবনী। মৃত লাবনী আক্তার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। তার স্বামী রিফাত ঘরামী মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আমজেদ আলী ঘরামীর ছেলে। মৃত লাবনীর মা রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, রিফাত ও তার পরিবারের অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পরেছিলেন লাবনী। একপর্যায়ে সে বিষপান করে। তিনি আরও বলেন, বেলা বারোটার দিকে বিষপানরত অবস্থায় লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় লাবনীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাবনী মৃত্যুর কোলে ঢলে পরেন।

লাবনীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত লাবনীর স্বজনরা অভিযোগ করেন, এটি নিছক আত্মহত্যা নয়; দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক যন্ত্রণাই লাবনীকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এ ঘটনায় লাবনীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে রিফাত ঘরামীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network