1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত

গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নিয়ে অনিয়ম ও দুর্নীতির সংবাদ একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

প্রকাশিত সংবাদের সচিত্র প্রতিবেদন ধামাচাঁপা দেয়ার জন্য কেন্দ্র কর্তৃপক্ষ এআই’র মাধ্যমে একটি পত্রিকার লোগো সম্বলিত প্রতিবাদ সংবাদের ই-পেপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তবে যে ই-পেপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে তা সংশ্লিষ্ট গণমাধ্যমের ওয়েবসাইটে ওই প্রতিবেদনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

 

সূত্রমতে, ‎সম্প্রতি গৌরনদীর টিটিসিতে ভর্তি কার্যক্রম, আবাসিক কক্ষ ব্যবহার, বাড়িভাড়া ভাতা গ্রহণ, প্রশিক্ষণার্থীদের ভাতা, খাবার সরবরাহ, কেন্দ্রের ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, দায়িত্ব বণ্টন এবং কর্মরত নন এমন ব্যক্তির আবাসিক সুবিধা ব্যবহারের অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

 

প্রতিবেদনে স্থানীয় বাসিন্দা, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যর পাশাপাশি টিটিসির অধ্যক্ষ আবুল বাশার আল মামুনসহ সংশ্লিষ্টদের বক্তব্য তুলে ধরা হয়েছে। প্রকাশিত সংবাদের পর অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সংবাদ প্রবাহ’ নাম ব্যবহার করে একটি ই-পেপারের কপি ছড়িয়ে দিয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ই-পেপারটিতে গত ২৩ আগস্ট, রবিবার তারিখ উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট গণমাধ্যমের ওয়েবসাইটে অনুসন্ধান করে ওই শিরোনাম বা ই-পেপারের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রতিবেদনটি খুঁজে না পাওয়ায় ই-পেপারটির উৎস, প্রকাশের সময়, প্রতিবেদকের পরিচয় এবং মূল প্রতিবেদনটি কোথায় প্রকাশিত হয়েছিল এসব বিষয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


সচেতন নাগরিকদের মতে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বাস্তব গণমাধ্যমের লোগো, ফটোকার্ড, শিরোনাম ও সংবাদ উপস্থাপনার আদলে কনটেন্ট তৈরি করা সম্ভব। সেই ধারনা থেকে ওই সংবাদটি যাচাই-বাছাই করে দেখা গেছে, সংবাদ প্রবাহের মূল ওয়েবসাইট, অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ এবং প্রকাশনার আর্কাইভে ওই শিরোনামে কোন সংবাদই নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network