1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন!  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন!  বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৫ আগস্টের ব্যানার, জনমনে প্রশ্ন! 

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বাবুগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়-এর নামসংবলিত ১৫ আগস্টের একটি ব্যানার ঝুলতে দেখা গেছে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণীর ছবি এবং ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ লেখা রয়েছে।
বুধবার ২৬ আগস্ট সকাল থেকে প্রকাশ্যে দিনের আলোয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানারটি ঝুলতে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের কার্যালয়ের সামনে এ ধরনের ব্যানার কীভাবে প্রকাশ্যে টানানো হলো, এ নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বুধবার সকাল থেকেই বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানারটি দৃশ্যমান ছিল। তবে কে বা কারা এটি টানিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। তারা রাতের আঁধারে এসব নিষিদ্ধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে। আমরা এসবের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। প্রশাসনকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত শনাক্ত করা হবে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটি তথ্য ও ভিডিও দেখতে পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে, তা আমরা খতিয়ে দেখছি।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলাউল হাসান বলেন, এ ধরনের তথ্য আমার কাছে জানা নেই। তবে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কেউ দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ঘটনা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নিষিদ্ধ সংগঠনের কার্যালয়ের সামনে প্রকাশ্যে এমন ব্যানার টানানোর ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা এবং প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ব্যানারটি কারা, কখন এবং কী উদ্দেশ্যে টানিয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network