1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: খাল পরিস্কার করে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি উপজেলাকে ক্লীন-গ্রীণ করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর প্রশাসন।
তারই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) সকালে পৌর প্রশাসনের উদ্যোগে ৬ ও ৭নং ওয়ার্ডকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে ৭নং ওয়ার্ড দক্ষিণ বিজয়পুর গোপালঘুরানী এলাকার দুই কিলোমিটার খালের উপর থেকে অবৈধ বাঁধ অপসারণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের নেতৃত্বে এ কর্মসূচী শুরু করা হয়।  কর্মসূচীতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে দা হাতে ইউএনওকে খালের পাশের আগাছা ও আবর্জনা পরিস্কার করতে দেখা যায়।
কর্মসূচীতে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন-অর রশিদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহন করেন।
সকাল থেকে শুরু হয়ে পুরো খাল পরিস্কার না হওয়া পর্যন্ত বিরতীহিনভাবে চলে এ কর্মসূচী।  উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, প্রধানমন্ত্রী পরিস্কার-পরিচ্ছন্ন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের দিক-নির্দেশনায় মাঠ পর্যায়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
সেই কার্যক্রমের অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীতে আমরা নেমেছি। আজকে যে খালটি পরিস্কার করা হচ্ছে। এই খালের মধ্যে অবৈধ বাঁধ, প্লাষ্টিকের বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলে খালটি ভরাট করে রেখেছিলো স্থানীয়রা।
যে কারনে বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদূর্ভোগ নেমে এসেছিলো ওয়ার্ডবাসীর মধ্যে। তাই জনগুরুত্বপূর্ণ বিবেচনায় খালের বাঁধ অপসারণ ও খালটি পরিস্কার করা হয়েছে। এতে প্রায় আড়াই হাজার পরিবার জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে ।
তিনি আরও জানিয়েছেন, গৌরনদী উপজেলাকে ক্লীন এন্ড গ্রীণ হিসেবে গড়ে তোলার লক্ষে আমরা ইতোমধ্যে কর্মসূচী গ্রহন করেছি। আমাদের কর্মসূচী সফল করতে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের কর্মীরা প্রশাসনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।  কর্মসূচী সফল হলে গৌরনদী একটি পরিস্কার-পরিচ্ছন্ন উপজেলা হবে বলেও তিনি উল্লেখ করেন

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network