1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সবুজ ও পরিচ্ছন্ন বাবুগঞ্জ গড়তে উপজেলা প্রশাসন-পূবালী ব্যাংকের উদ্যোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে  ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের

সবুজ ও পরিচ্ছন্ন বাবুগঞ্জ গড়তে উপজেলা প্রশাসন-পূবালী ব্যাংকের উদ্যোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে উপজেলা প্রশাসন ও পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সড়কের দুই পাশে প্রায় এক হাজার ওষধি ও ফুলের গাছ রোপণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রহমতপুর বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিভাগের অতিরিক্ত সচিব ও বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পূবালী ব্যাংক পিএলসি, বাবুগঞ্জ শাখার সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুর রহমান।
এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে পূবালী ব্যাংক নিয়মিত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছে।
বাবুগঞ্জের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় প্রায় এক হাজার ওষধি ও ফুলের গাছের চারা ব্যাংকের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব চারা সড়কের দুই পাশে রোপণ করা হচ্ছে। গাছগুলো বড় হলে এ সড়কটি একটি দৃষ্টিনন্দন সবুজ সড়কে পরিণত হবে বলে আমরা আশা করি।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম একটি এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি প্রশাসনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কাজে এগিয়ে এলে সাধারণ মানুষও উৎসাহিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, রহমতপুর বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি বৃক্ষরোপণের ফলে ধীরে ধীরে একটি সবুজ ও নান্দনিক সড়কে পরিণত হবে। রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হবে।
আয়োজকদের প্রত্যাশা, রোপণ করা গাছগুলো বড় হলে রহমতপুর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কটি বাবুগঞ্জের অন্যতম দৃষ্টিনন্দন ও সবুজ সড়কে পরিণত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network