1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে নির্যাতিত ও দুস্থ নারী-শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার ও বাল্কহেড জব্দ ফেসবুকে প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে ভোলায় মামলা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের খরচের তদন্ত চান ধর্মমন্ত্রী সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবার বা‌ড়ি সি‌লে‌টে পটুয়াখালীতে ৮ কেজির দাতিনা মাছ ৪০ হাজার টাকায় বিক্রি বরিশাল-ঢাকা মহাসড়কে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, শিক্ষার্থীসহ আহত ২৬ উজিরপুরে জমি বিরোধে হামলা নারীসহ আহত-৪

বাবুগঞ্জে নির্যাতিত ও দুস্থ নারী-শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে ১৪ জন উপকারভোগীর মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৪ জন উপকারভোগীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।
বাবুগঞ্জের কৃতি সন্তান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ বেগম সেলিমা রহমানের উদ্যোগে প্রাপ্ত অনুদানের চেক প্রধান অতিথি হিসেবে তুলে দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
বাবুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে  এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিলন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ খান, মো. রিয়াজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network