1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

বরিশালে ডেঙ্গু দমনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বরিশাল নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নগরের বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কারের পাশাপাশি মশা নিধনে ওষুধ ছিটানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নগরের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কারের পাশাপাশি দীর্ঘদিনের ঝোপঝাড়ও অপসারণ করা হয়। একই সঙ্গে মশার বিস্তার ঠেকাতে বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ প্রয়োগ করা হয়।

অভিযান চলাকালে বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা এবং গণসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল।

এ ছাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো. জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম চালালেই হবে না; মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। এ কারণে ড্রেন, ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থানগুলো নিয়মিত পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অভিযান থেকে নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থান তৈরি না হওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network