1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে আজ বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা বাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বাজার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। মশার প্রজননস্থল সৃষ্টি হতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবিরসহ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network