1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বাবা-মায়ের ইচ্ছেপূরণে দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করেছেন ছেলেরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
আদালতের নিষেধাজ্ঞা থাকা জমি নিয়ে নোটিশ, কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদককে শোকজ রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে আগুন বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯ বরিশালে দুদিন ধরে নিখোঁজ ১৪ বছরের জয় মায়ের সম্পত্তির বিরোধে ছেলের হাতে প্রাণ গেল বাবার বরিশালে বাস ভাড়া দ্বন্দ্বে পাল্টাপাল্টি হামলা, বোমা বিস্ফোরণের অভিযোগ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, সীমানার খুঁটি ভাঙচুর ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে বাবা-মায়ের ইচ্ছেপূরণে দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করেছেন ছেলেরা

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাবা ও মায়ের ইচ্ছে ছিলো আল্লাহর ঘর মসজিদ নির্মান করার। অবেশেষ দৃষ্টিনন্দন মসজিদ নির্মান করে মরহুম বাবা ও মায়ের সেই ইচ্ছেপূরণ করেছেন ছেলেরা।

শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ আদায় শেষে দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়ার উত্তর বিজয়পুরের বাড়ি সংলগ্ন এলাকায় নবনির্মিত আল আকসা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভুঁইয়া বলেন, আমার বাবা ও মায়ের ইচ্ছে ছিলো আমাদের তিনবাড়ি মিলিয়ে একখানা মসজিদ নির্মান করার।

আজ বাবা ও মা কেউ বেঁচে নেই। তবে তাদের সেই সেই স্বপ্ন পূরনের জন্য আমার ছোট ভাই ব্যবসায়ী জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়ার পরিকল্পনা ও তত্ত্বাবধানে আল-আকসা জামে মসজিদ নির্মান করা হয়েছে।

তিনি আরও বলেন, মসজিদের ভেতরের অংশকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, শীতাতপ নিয়ন্ত্রিত আল-আকসা জামে মসজিদে একসাথে ১৮০জন মুসল্লী স্বাচ্ছন্দে সালাত আদায় করতে পারবেন। এরইমধ্যে মসজিদের ইমাম ও খতিব হিসেবে মাওলানা মুফতি রুহুল আমিন ফরিদিকে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্রমতে, উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৌরনদী রশিদিয়া ইমদাদুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব ক্বারী মো. আব্দুল আজিজ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, জামায়াত নেতা আলহাজ্ব হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ মাওলানা আব্দুল বাতেন নোমান, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী বন্দর সাব রেজিষ্ট্রি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাকিম সহ অন্যান্যরা। উদ্বোধনী দোয়া-মিলাদে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network