1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সচেতনতার বার্তা ইউএনওর: জেলেদের মাঝে চাল বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ভোলায় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ ভোলায় ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার ভারতীয় মা-মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ, ফেরত পাঠাল বিজিবি হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত গলাচিপায় দুর্গাপূজার শেষ প্রস্তুতি ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সচেতনতার বার্তা ইউএনওর: জেলেদের মাঝে চাল বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় বরিশালের বাবুগঞ্জে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে জেলেদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও কেনাবেচা থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।
এ সময় বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসমুস সালেহীন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সুমন সিকদার, ইউপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। একই সঙ্গে নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network