1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভা শনাক্তের পর একজনকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি ঢাকায় দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা প্রাথমিক চালুর আশঙ্কায় অচল বরিশাল মডেল কলেজ, শাটডাউনের হুঁশিয়ারি বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও পুরস্কার বিতরণ ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন, উজিরপুরে প্রেস কনফারেন্স  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক বণার্ঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সমাজে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে-উজিরপুর ইউএনও আলী সুজা 

বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভা শনাক্তের পর একজনকে জরিমানা

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক– বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভা শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, ড্রেনের নালা পরিদর্শন এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে লার্ভার উপস্থিতি শনাক্তকরণের কার্যক্রম চালানো হয়।

শনিবার (১০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে শ্রীমন্ত নদীর আয়রন ব্রিজের নিচে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়। পাশাপাশি জেলখানার খালের ড্রেনের নালা, কাঁচাবাজারের পাশের ময়লা এবং বাসস্ট্যান্ড ব্রিজ থেকে মডার্ন ক্লিনিকের সামনের অংশ পর্যন্ত সড়কের আশপাশের আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়া পুলিশ সুপার মার্কেটের স্যানিটারি দোকানের পাশে স্তূপ করে রাখা খোলা ট্যাংকিতে জমে থাকা পানিতে লার্ভার উপস্থিতি শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গৃহস্থালি ভবনে লার্ভার প্রজননস্থল পরিদর্শন ও অপসারণ করা হয়। কলেজ গেট থেকে বাসস্ট্যান্ড ব্রিজ পর্যন্ত সড়কের আশপাশও পরিষ্কার করা হয়। অন্যদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসকদের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালে জমে থাকা পানিতে লার্ভার উপস্থিতি পাওয়ায় একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে এ বিষয়ে সচেতন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, মশাবাহিত রোগের ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ।

এজন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি, আঙিনা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার এ পরিছন্নতা অভিযান চলবে বলেও তিনি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network