1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মন্দির থেকে ১০ কেজির কাসার ঘণ্টাসহ মালামাল চুরি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও ছাত্রলীগের কমিটিতে ছেলের নাম, জামায়াত নেতা বললেন ‘আগে জানলে ত্যাজ্যপুত্র করতাম’ ওসিকেই ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার গ্রাম পুলিশকে দায়িত্ব পালনে আরও গতিশীল হওয়ার আহ্বান এমপি জয়নুল আবেদীনের চরফ্যাশনে মা ইলিশ নিধনের মহোৎসব! গভীর রাতে পাচার, প্রশাসন নীরব তিন মন্দিরে সোনা চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার

বরিশালে মন্দির থেকে ১০ কেজির কাসার ঘণ্টাসহ মালামাল চুরি

  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি মন্দির থেকে ১০ কেজি ওজনের কাসার ঘণ্টাসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার সার্বজনীন কালী ও শীতলা মন্দিরে এ ঘটনা ঘটে বলে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন।

ওসি বলেন, মন্দিরটি রাস্তার পাশে অবস্থিত। আশপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই। দুর্গাপূজা নিয়ে সবাই ব্যস্ত রয়েছেন। অরক্ষিত থাকায় রাতে চুরির ঘটনা ঘটেছে।

সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দা মিলন দত্ত বলেন, সোমবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি দেখতে পান, মন্দিরের দরজার রড ও ভিতরে স্টিলের ট্রাংক ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পরে বিষয়টি সবাইকে জানান তিনি।

মন্দিরের সভাপতি নিখিল দাস বলেন, মন্দিরের আশপাশে কোনো বাড়িঘর নেই। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরটির লোহার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।

সেখানে স্টিলের ট্রাংক ভেঙে নগদ টাকা, ১০ কেজি ওজনের পিতলের ঘণ্টা, পূজার উপকরণ, কাসা, পিতলের কলসি, থালা, ঝুড়ি, বৌল, গ্লাস, পাজাল, প্রদীপ এবং দানবাক্সের টাকাও চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network