1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা  - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা 

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২৪ অক্টোবর নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ১৫জনসহ  অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
হত্যা মামলার আসামিরা হলেন সজল মোল্লা,শামিম মোল্লা,মোঃ মেহেদী মোল্লা,মোঃ ইকবাল হোসেন নান্না,মোঃ ফরিদ মোল্লা,কাঞ্চন মোল্লা,সেলিম বিশ্বাস,তরিকুল ইসলাম,মোঃ সাইফুল বালি,সোহাগ হোসেন,সাগর শেখ,হাসিব শেখ,হাবিব শেখ,মোঃ মাহাবুবুর রহমান,শরীফ হোসেন এবং অজ্ঞাতনামা ৮/১০ জন। উল্লেখ্য ২৩ অক্টোবর শুক্রবার রাত ১০টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে কাওসার হাওলাদার এবং রাশেদ আমিনের ওপর হামলা চালায়।
জীবন বাঁচাতে তারা পাশের একটি ঘরে আশ্রয় নিলে সন্ত্রাসীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করা মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় পদ্মা সেতু টোলপ্লাজার সামনে থেকে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,ঘটনার সুষ্ঠু তদন্ত ও বাকি জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।এদিকে নিহতের স্ত্রী সাগরি বেগম(৩০) তার অবুঝ সন্তান ফাতেমা(১৪), নুসরাত(১০),তায়েবা(৭) ছেলে আবু হুরায়রা(৪) কে নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network