1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল চরবাড়ীয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল চরবাড়ীয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার অংশ হিসেবে ৩নং চরবাড়ীয়া ইউনিয়নে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়নে আয়োজিত হয় এ কর্মীসভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।

 

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার উদ্দিন জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জুবায়ের ইসলাম সুমন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল কবির ফরহাদ।

 

এছাড়াও কর্মীসভায় উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ইসলাম সাবু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন অপু ও মোঃ আবুল খায়ের জলিলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।

 

সভায় সভাপতি পদে প্রার্থী হিসেবে ছিলেন মোঃ শহিদুল ইসলাম কিরণ ও মোঃ হারুনার রশিদ হারুন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ নিপু মুন্সী ও মোঃ নূর হোসেন।

 

কর্মীসভায় বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অগ্রভাগের সৈনিক। সংগঠনকে সুসংগঠিত করার মাধ্যমে আগামী দিনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” তারা আরও বলেন, “নতুন প্রজন্মকে নেতৃত্বে সম্পৃক্ত করে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।”

 

উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network