1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বপ্ন দেখতে দেখতে বড় হতে হবে-জেলা প্রশাসক আশরাফুর রহমান  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

স্বপ্ন দেখতে দেখতে বড় হতে হবে-জেলা প্রশাসক আশরাফুর রহমান 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
ঝালকাঠি প্রতিনিধি: জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “তোমাদের স্বপ্ন দেখতে দেখতে  বড় হতে হবে, তাতে কারও ক্ষেত্রে সামান্য বিচ্যুতি ঘটলেও তোমার সাফল্য ধরা দেয়।”
০৭ অক্টোবর জেলায় জেলা প্রশাসকের সভাকক্ষে ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র‍্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-  কাওসার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়  ও মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক  মিস দিলারা খানম প্রমুখ।

ব্র‍্যাক ২০২৩ সাল থেকে ঝালকাঠি জেলায় তের থেকে সতের বছরের ১০০০ কিশোরীকে নিয়ে বাল্যবিবাহ কমানোর জন্য ৪ টি উপজেলায় করছে। গত ২৭ মাসে ২৭ টি জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশনের মাধ্যমে যারা আঠারোতে পদার্পন করেছে তাদেরকে স্বপ্নসারথী গ্র‍্যাজুয়েট হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। ঝালকাঠি জেলায় এ বছর মোট ১৩০ জন কিশোরী আঠারোতে পদার্পন করেছে যাদের মধ্যে সদর উপজেলার ৩৩ জনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বপ্নসারথী গ্র‍্যাজুয়েট কিশোরীরা তাদের স্বপ্নের কথাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার কিশোরীদের সামনে এগিয়ে যাবার জন্য অনুপ্রেরণামূলক ঘটনা তুলে ধরেন। জেলা প্রশাসক বলেন, “তোমাদের স্বপ্ন দেখতে হবে বড় যাতে কারও ক্ষেত্রে সামান্য বিচ্যুতি ঘটলেও তোমার সাফল্য ধরা দেয়।”
প্রোগ্রামে ব্র‍্যাকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার ব্র‍্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ, সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার, অফিসার হাসিনা আকতার প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network