1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গরমে পুড়ছে আমিরাত, তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

গরমে পুড়ছে আমিরাত, তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক// তীব্র গরম ও তাপপ্রবাহ চলছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে।

আজ মঙ্গলবার দেশটির বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আমিরাতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শারজাহ এমিরেতের আল ধাইদে আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে তাপমাত্রা ছিল ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটিই আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশটির বেশিরভাগ অঞ্চলেও তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।

আমিরাতের কয়েকটি অঞ্চলে অবশ্য বৃষ্টি হয়েছে আজ। সেসব জায়গার তাপামাত্রা তুলনামূলকভাবে কম। যেমন আল আইন এমিরেতের দামথায় আজ ভোর ৫ টার দিকে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি আমিরাতে আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হবে।

তবে আমিরাতের অন্যান্য অঞ্চলের জন্য তেমন কোনো সুখবর নেই। আবহাওয়া দপ্তরের বিবৃতি অনুসারে, পূর্বাঞ্চল বাদে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা কমার সম্ভাবনা কম। এমনকি কোনো কোনো অঞ্চলে ৪০ কিলোমিটার বেগে বালিঝড় বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

সূত্র : গালফ নিউজ

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network