1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল স্বেচ্ছাসেবক দলের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল স্বেচ্ছাসেবক দলের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি // সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকবর আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল ও সদস্যসচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু।

বক্তারা বলেন,‘আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। মামলা-হামলা, গুম-খুনের শিকার হয়েছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। এ ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব রাজপথে থেকে দেওয়া হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network