1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছেলে বেঁচে ফিরলেও পাওয়া যাচ্ছে না মাকে - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন কোলে স্ত্রী, চোখে পানি— দারিদ্র্যের সংসারে ৭০ বছরের ভালোবাসা

ছেলে বেঁচে ফিরলেও পাওয়া যাচ্ছে না মাকে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন মা আফসানা প্রিয়া। তার ছোট ছেলে আফসান ওহী (৯) নিরাপদে ফিরে এলেও, মায়ের কোনো খোঁজ মিলছে না।

পরিবার জানায়, সোমবার (২১ জুলাই) সকালে ছেলেকে স্কুলে দিয়ে অভিভাবক কক্ষে অপেক্ষায় ছিলেন আফসানা। হঠাৎ ঘটে বিমান দুর্ঘটনা। তখন প্রাণ বাঁচাতে অভিভাবক-শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। সে সময় আফসান ওহী অক্ষত অবস্থায় উদ্ধার হলেও, মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আফসানার স্বজনরা মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজ আফসানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী। আফসানার স্বজনরা জানান, আমরা ঘটনাস্থলে গিয়েও এখনো কোনো সন্ধান পাইনি। কেউ যদি তার খোঁজ পায়, তাহলে অনুগ্রহ করে কন্ট্রোল রুম বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network