1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেয়ালিকা ও প্রকাশ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

দেয়ালিকা ও প্রকাশ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বরিশাল প্রতিনিধি // জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি উপলক্ষে দেয়ালিকা ও প্রকাশ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি উপলক্ষে বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা ও প্রকাশ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং সচেতন নাগরিক গড়ে তোলার বিষয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।

দেয়ালিকা ও প্রকাশ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক, সমাধান ও করণীয় নিয়ে চমৎকারভাবে তাদের সৃজনশীল চিন্তা ও প্রতিভা উপস্থাপন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ।

বিদ্যালয়ের শিক্ষক আঃ রব অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা জলবায়ু পরিবর্তন প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network