1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও মেয়ে গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও মেয়ে গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের আসমা আক্তার হত্যার ঘটনায় স্বামী ও সৎ মেয়েকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) সকালে বাকেরগঞ্জ থানার পক্ষ থেকে নিহত আসমা বেগমের স্বামী আবুল হোসেন (৫৫) ও সৎ মেয়ে সাকিবা আক্তার মৌসুমে (২৫) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে বাকেরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম তাদেরকে নারায়ণগঞ্জ থেকে আটক করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কলসকাঠী গ্রামে আসমা বেগম (৫৫) নামে একজন গৃহবধূকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের বড় ছেলে আছিম বিল্লাহ গত ১৮ জুন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন, তদন্ত করতে গিয়ে নিহত আসমার স্বামী ও সৎ মেয়ের অসংলগ্ন কথাবার্তা ও প্রাথমিকভাবে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেন। তদন্তে নিহত আসমা বেগমের স্বামী ও কন্যার প্রাথমিকভাবে হত্যা ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে।আসামিদের আজ দুপুর ১২ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network