1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ইলিশের সরবরাহ কমায় বেড়েছে দাম - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

বরিশালে ইলিশের সরবরাহ কমায় বেড়েছে দাম

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইলিশের শহর হিসেবে পরিচিত বরিশালে চলছে ইলিশের আকাল। ইলিশের সরবরাহ কম থাকায় কমেছে আমদানি, দামও তাই আকাশ ছোয়া। আজ (শনিবার, ২ আগস্ট) বরিশালের পোর্টরোড ইলিশের পাইকারি বাজারে ইলিশের আমদানি ছিল খুব কম।

ভরা মৌসুমে ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে অনেক। ইলিশের দাম বেশি হওয়ায় বেড়েছে অন্য মাছের দামও। ক্রেতারা বলছেন, ইলিশের দাম এখন নিম্নবিত্ত দূরের কথা মধ্যবিত্তদেরও সাধ্যের বাইরে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি।

আজ বরিশালের বাজারে এক কেজি ওজনের ইলিশের কেজি ২ হাজার ৩৫০ টাকা। দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার ১০০টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশের কেজি ১ হাজার ৬০০ টাকা এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা।

ইলিশের দাম বৃদ্ধির প্রভাবে বেড়েছে অন্যান্য মাছের দামও। রূপচাঁদা ১ হাজার ৩৫০, চাষের কৈ ২২০, পাবদা ৩২০, লৈট্টা ১৫০, ঢেলা ৫০০, চেলা ২৮০, পাঙাস ২১০, তেলাপিয়া ২০০ থেকে ৩০০, ভেনামি চিংড়ি ৭০০, হরিনা ৫৫০ এবং বাগদা ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network