1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে কীটনাশকপানে স্কুল ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

বরিশালে কীটনাশকপানে স্কুল ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে কীটনাশকপানে মরিয়ম (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

মরিয়ম ওই গ্রামের আরিফ ব্যাপারীর মেয়ে এবং নাজিরপুর ইউনিয়নের চরআলিমাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার অভিভাবকেরা।

তবে কী কারণে কীটনাশক পান করেছেন তা বলতে পারছেন না তারা। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর লাশ উদ্ধার করে শুক্রবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ছাত্রীর বাবা আরিফ ব্যাপারী জানান, বেশ কয়েকদিন ধরে তার মেয়ে জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে বেশি অসুস্থ্য হয়ে পড়ায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মেয়ের মুখ থেকে কীটনাশকের গন্ধ পেয়ে থানায় সংবাদ দেন। পরে থানা পুলিশ ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network