1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে যুব সমাজের উদ্যোগে ভেঙে যাওয়া সড়ক মেরামত, স্বস্তিতে এলাকাবাসী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

বাবুগঞ্জে যুব সমাজের উদ্যোগে ভেঙে যাওয়া সড়ক মেরামত, স্বস্তিতে এলাকাবাসী

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে ভেঙে যাওয়া পাকা সড়ক। শনিবার সকালে উপজেলার রহমতপুর–দোয়ারিকা পুরাতন ফেরিঘাট সড়কের মানিককাঠি নামক স্থানে ৫০০ মিটারজুড়ে ধসে যাওয়া সড়কটি পুনঃনির্মাণ করেন এলাকার প্রায় ৫০ জন তরুণ।

ফলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে দোয়ারিকা ও মানিককাঠি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের। সড়কটি ভেঙে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল, ফলে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের দুই কিলোমিটার ঘুরে চলাচল করতে হতো।

স্থানীয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী পারভেজ হাওলাদার জানান, “বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কাজ হয়নি। তাই এলাকার যুব সমাজ ও মুরুব্বীদের অনুপ্রেরণায় আমরা নিজেরা ইটের খোয়া ও বালু ফেলে সড়কটি চলাচলের উপযোগী করেছি।”

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম নয়ন বলেন, “আমি গর্বিত যে আমাদের ছেলেরা নিজের হাতে গ্রামের রাস্তা ঠিক করছে। এটা আমাদের নতুন প্রজন্মের সচেতনতার দৃষ্টান্ত।”

স্থানীয়দের এমন উদ্যোগে প্রশংসা জানিয়েছে এলাকাবাসী। তারা আশা করছেন, দ্রুত সড়কটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করার মাধ্যমে নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network