1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি// ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার জামায়াতে ইসলামীর পৌর আমির মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমির এডভোকেট হাফিজুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী অধ্যক্ষ মো: ফরিদুল হক, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, ঝালকাঠি সদর উপজেলা সেক্রেটারী মো: কাওসার আহমেদ, পৌর সেক্রেটারী মো: শিহাব উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: নেয়ামুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো: মিরাজুল ইসলাম প্রমুখ।

ঝালকাঠি শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা আমির এডভোকেট হাফিজুর রহমান বলেন, “আমাদের ৫জন শীর্ষ নেতাকে ফাঁসিতে লটকিয়েছেন, আমাদের বাড়ী-ঘর ছাড়া করেছেন। আর আমাদের সাথে জুলুমের শিকার বন্ধুদের মুখে সেই ফ্যাসিস্টদের কথা যখন শুনতে পাই তখন আমাদের দু:খ হয়। আমাদের করুনা হয়, এত তাড়াতাড়ি তারা কেন তাদের পথে হাটতেছে। তারা মাত্র দেখলো ঐ ভাষার পরিণতি কি হয়।আমরা শুনেছি তারা তাদের ভাষা পরিবর্তন করবেন। আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

তিনি দেশবাসীর নিকট আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটিবার দেশবাসীর সেবা করার সুযোগ দিন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network